
জোকা আইআইএম-র হস্টেলে তরুণীকে ধর্ষণে অভিযুক্ত-র জামিন নিয়ে মুখ খুলেছেন সিপি মনোজ ভর্মা। তিনি জানিয়েছেন তদন্ত ঠিক মতই এগোচ্ছিল।
কিন্তু কিছু কারণে অভিযুক্ত জামিন পেয়েছেন। মেডিক্যাল পার্ট এবং সিজার অফ ক্লথস এগুলো কোনও কারণে হয়নি। সেগুলো কী কারণে হচ্ছে না বা কী ঘটনা সবটাই তদন্ত করে দেখা হচ্ছে। ৭ দিনের পুলিশ হেফাজত শেষে ধর্ষণে অভিযুক্তকে আদালতে তোলা হয়েছিল। সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করেছিলেন। যদিও অভিযুক্তর আইনজীবী জানায় এক সপ্তাহ হয়ে গেলেও এখনও নির্যাতিতা গোপন জবানবন্দি দেননি।
মেডিকো লিগাল পরীক্ষাও হয়নি। ধর্ষণের মত সংবেদনশীল মামলায় এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। এরপরেই অভিযুক্তকে জামিন দেয় আদালত।
