গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata উৎসবের মরসুমে কলকাতায় পরপর গুলিকাণ্ডে উদ্বিগ্ন সিপি

    উৎসবের মরসুমে কলকাতায় পরপর গুলিকাণ্ডে উদ্বিগ্ন সিপি

    0
    87
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চারু মার্কেটের পর গার্ডেনরিচ, তার আগে গুলশন কলোনি। পরপর গুলি চালানোর ঘটনায় উদ্বিগ্ন খোদ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা।
    তিনি বলেছেন উৎসবের মরশুমে বিষয়টি সত্যিই চিন্তার। তবে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের টিম কাজ করছে। ব্যবস্থাও নেওয়া হচ্ছে। মনোজ ভর্মার কথায় এর আগেও কলকাতা পুলিশের এসটিএফ, ডিটেকটিভ ডিপার্টমেন্ট নানা কাজ করেছে। এখনও বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং অস্ত্র উদ্ধারও হয়েছে। তিনি আরও বলেছেন রাজ্যের বাইরে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার অস্ত্র কারখানা বা দোকান থেকে যারা অস্ত্র কিনে ঢুকছে বা পাচার চক্রে জড়িত, তাদের অনেককে ধরা হয়েছে। বরঞ্চ এই বছর গ্রেফতারির সংখ্যা অনেক বেশি বলেই দাবি করেছেন সিপি মনোজ ভর্মা।
    অস্ত্রপাচার পুরোপুরি যে বন্ধ হয়নি সেকথা মেনে নিয়ে তিনি বলেছেন কীভাবে বিষয়টি নিয়ন্ত্রণে আনা যায়, তার জন্য সর্বদা কাজ করছে পুলিশ। সিপি এটাও জানিয়েছেন মানুষের নিরাপত্তার কথা ভেবে চলতি বছর পুজোর দিনগুলোয় পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।