পুলিশ সারাবছর কাজ করে প্রত্যাশা পূরণের চেষ্টা করে : সিপি

0
197
ছবি সৌজন্যে : নিজস্ব

পুলিশ সারা বছর কাজ করে মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করে। চতুর্থবার দেশের নিরাপদতম শহরের শিরোপা পেতেই মুখ খুলেছেন সিপি মনোজ ভর্মা।

রেড রোডের কার্নিভালের প্রস্তুতি দেখতে গিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা। সেখানেই এনসিআরবি-র রিপোর্ট নিয়ে সিপি বলেছেন এটি ২০২৩-র রিপোর্ট। এটা যিনি সিপি ছিলেন তাঁর এবং পুলিশ টিমের কৃতিত্ব। সারা বছরই পুলিশ কাজ করে মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করেন। আগামী দিনেও সেটাই করবে।

তিনি আরও বলেছেন কোনও ত্রুটি থাকলে সেটা রিভিউ হয়, ভুল সংশোধন করে নতুনভাবে কাজ করা হয়। এই রিপোর্ট প্রত্যেক দিনের চেষ্টার ফলেই সম্ভব হয়েছে।