গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata সেনসিটিভ কেস, নির্যাতিতা পরিচয় প্রকাশে সতর্ক সিপি

    সেনসিটিভ কেস, নির্যাতিতা পরিচয় প্রকাশে সতর্ক সিপি

    0
    134
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সাউথ ক্যালকাটা ল’কলেজের ঘটনা অত্যন্ত সেনসিটিভ। কোনওভাবেই যেন নির্যাতিতার পরিচয় প্রকাশ না হয়।
    সতর্ক করেছেন সিপি মনোজ ভর্মা। তিনি আরও জানিয়েছেন দ্রুত এফআইআর করা হয়েছিল। এফআইআরে নাম থাকা তিনজনকে ১২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে। এরপর তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। সবকিছু বিশ্লেষণ করে বাকি যে তদন্ত প্রক্রিয়া রয়েছে, সেটা চলছে। যা অ্যাকশন নেওয়ার দরকার তা নেওয়া হচ্ছে। দোষ প্রমাণিত হলে কড়া শাস্তি দেওয়া হবে। কলকাতার পুলিশ কমিশনার সতর্ক করে বলেছেন ভিক্টিমের পরিচয় সেন্সিটিভ।
    সুপ্রিম কোটের এবং হাইকোর্টের গাইডলাইন রয়েছে যাতে ভিক্টিমের পরিচয় কোনওভাবে প্রকাশ না করা হয়। এর আগে সোমবার সিপি-র সঙ্গে দেখা করেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম।