রোজ দেড়-দু’ঘণ্টা শরীরচর্চা করুন, পুলিশকর্মীদের সিপি

0
145
ছবি সৌজন্যে : নিজস্ব
পুলিশের ভুঁড়ি নিয়ে বেশ কয়েকবার প্রকাশ্যেই সমালোচনা করতে দেখা গিয়েছে পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মাও পুলিশ কর্মীদের শারীরিক গঠন নিয়ে অসন্তোষপ্রকাশ করেছেন।
কলকাতা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সিপি। সেখানেই তিনি জানিয়েছেন তাঁদের পেশায় ফজিক্যাল ফিটনেস খুবই জরুরি। এজন্য প্রত্যেক পুলিশকর্মীকে দেড় থেকে দু’ঘণ্টা এক্সারসাইজ করার নির্দেশও দিয়েছিলেন।
সিপি জানিয়েছেন সকালে বা বিকেলে যখনই হোক দেড় থেকে দুঘণ্টা শরীর চর্চার জন্য সময় দিতে বলেছেন। তাঁর কথায় ফিট থাকলে পুলিশকর্মীদের কাজ করতেও সুবিধে হবে।