টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ইডেন পরিদর্শন সিপি-র

0
106
ছবি সৌজন্যে : নিজস্ব
শনিবার শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ইডেনে গিয়েছেন কলকাতার নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার।
তিনি বলেছেন ইডেনে টি টোয়েন্টি বিশ্বকাপের ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচ যাতে নির্বিঘ্নে হয় এবং দর্শকদের যাতে কোনও অসুবিধে না হয় তা নিশ্চিত করতেই ইডেনে এসেছিলেন বলে জানিয়েছেন সিপি। তিনি আরও বলেছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে।
যদিও টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ইডেন গার্ডেনে ভারতের কোনও ম্যাচ নেই। ফলে টিকিটের চাহিদা সেই অর্থে নেই।