অসুস্থ ইয়েচুরি, ভর্তি দিল্লি এইমসে

0
146
SitaraamYechury admitted to Delhi AIIMS
SitaraamYechury admitted to Delhi AIIMS

গুরুতর অসুস্থ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দিল্লির এইমসে ভর্তি করানো হয়েছে তাঁকে।

প্রবল জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসকদের দেখাতে গিয়েছিলেন সীতারাম ইয়েচুরি। প্রাথমিক পরীক্ষার পর তাঁকে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন এইমসের চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে খবর, সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।সিপিএম সূত্রে খবর, সীতারাম ইয়েচুরির নিউমোনিয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান করছেন চিকিৎসকেরা। প্রথমে তাঁকে জরুরি বিভাগের ওয়ার্ডে ভর্তি করানো হয়েছিল। পরে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।২২ অগস্ট প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় যোগ দিতে কলকাতায় আসার কথা রয়েছে সীতারাম ইয়েচুরির। এই পরিস্থিতিতে তাঁর কলকাতায় আসা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রায়ও সীতারাম ইয়েচুরি যোগ দিতে পারেননি। ওই সময়ে তাঁর চোখের ছানি অপারেশন হয়েছিল।