
ধামসা-মাদলের তালে আদিবাসী নাচ, লাল পতাকা, লাল টুপি। ব্রিগেড ঘিরে বামকর্মীদের আবেগ আগের মতই। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য-র ছবি নিয়ে দিন ফেরানোর আসায় রয়েছেন কেউ কেউ।
প্রত্যেকেই বলছেন দুর্নীতিমুক্ত, দাঙ্গামুক্ত পশ্চিমবঙ্গ চাই। যেটা ৩৪ বছরে বাম শাসনে ছিল। একটা সময় গ্রাম থেকে গ্রাম থেকে মানুষজন নিজেদের সঙ্গে রুটি নিয়ে আসতেন। কেউ আনতেন মুড়ি। সেসব দিন এখন অতীত। এখন ডিম ভাত বা মাংস ভাতে কার্যত পিকনিক মুডে বামকর্মীরা। মেয়ে বক্তাদের তালিকায় না থাকলেও এলাকার বাম কর্মীদের সঙ্গেই কোল্ডফিল্ড এক্সপ্রেসের জেনারেল কামরায় চড়ে ব্রিগেডে এসেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের বাবা মনোজ মুখোপাধ্যায়।
সিপিএমের ন্যানারে ব্রিগেড হচ্ছে না। এবারের আয়োজক শ্রমিক, কৃষক, খেতমজুর সংগঠন।
