গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata সৃজনকে চ্যাংদোলা, যাদবপুরে পুলিশের জুতোয় আগুন

    সৃজনকে চ্যাংদোলা, যাদবপুরে পুলিশের জুতোয় আগুন

    0
    106
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কেন্দ্রের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে দফায় দফায় উত্তপ্ত কলকাতা। সৃজন ভট্টাচার্যর নেতৃত্বে গাঙ্গুলিবাগানে মিছিল বের করে বামেরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করতেই বাধা দেয় পুলিশ।

    এরপরেই পুলিশের সঙ্গে বাম কর্মী সমর্থকদের হাতাহাতি বেধে যায়। ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন সৃজন ভট্টাচার্য। এরপরেই সৃজন ভট্টাচার্যকে কার্যত চ্যাংদোলা করে বাসে তোলে পুলিশ। দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় পথে নামে বনধ সমর্থকরা। লাল পতাকা নিয়ে যাদবপুরে পথ আটকানোর চেষ্টা হয়। যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডের কাছে পোড়ানো হয় কুশপুতুল। আগুন নেভাতে গেলে জুতোয় আগুন লাগে এক পুলিশকর্মীর। ভিআইপি রোডও অবরোধ করে বিক্ষোভ দেখায় ধর্মঘটীরা। এরইমধ্যে কলেজ স্ট্রিটে বনধের সমর্থনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে গেলে এসএফআই-ডিওয়াইএফআই কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়। পুলিশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তুললে।

    প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ দেখাতে থাকেন বাম ছাত্রযুবরা। কার্যত প্রিজন ভ্যান থেকে আটক ছাত্রছাত্রীদের নামিয়ে নিয়ে আসেন আন্দোলনকারী বাম ছাত্র-যুবরা।