
কেরলে ভোটপ্রচারে গিয়ে সিপিএম-বিজেপি-কে এক আসনে বসিয়ে তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেছেন, যাহাই সিপিএম তাহাই বিজেপি। ওরা একসঙ্গে সিজেপি!
কেরলে ভোটপ্রচার করতে গিয়ে বিরোধী দলনেতা সাফ বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যেভাবে নরেন্দ্র মোদীকে নিয়ন্ত্রণ করেন, ঠিক একইভাবে নরেন্দ্র মোদী নিয়ন্ত্রণ করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-কে।
দু’জনে কেরলে একসঙ্গে কাজ করছেন। বিরোধী দলনেতার বক্তব্য, গোটা দেশে বিরোধীদের উপর ইডি-সিবিআই আক্রমণ করছে। তাঁর নিজের উপর ৩৬টা মামলা। ৫৫ ঘণ্টা ডেকে জেরা করেছে। অথচ এখানকার মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ কেন্দ্রীয় এজেন্সগুলি করছে না।








