গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata সিপিএম-বিরোধী ইন্দ্রানুজকে দেখতে হাসপাতালে সেলিম

    সিপিএম-বিরোধী ইন্দ্রানুজকে দেখতে হাসপাতালে সেলিম

    0
    107
    ছবি সৌজন্যে :ফেসবুক
    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে তিনি বাম-বিরোধী ছাত্র আহত ইন্দ্রানুজকে দেখতে হাসপাতালে গিয়েছেন সিপিএম র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
    তাঁদের দাবি, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় আহত হয়েছেন ইন্দ্রানুজ। এই প্রসঙ্গে সেলিম জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসাবে শাসকের দ্বারা আক্রান্ত ইন্দ্রানুজের পাশে দাঁড়ানো তাঁর কর্তব্য। তৃণমূল-বিজেপি বিরোধী সব শক্তিকে এক করতে বৃহত্তর বাম ঐক্য প্রয়োজন। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ছিল। সেই সম্মেলন ঘিরে উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভ দেখান বাম এবং অতিবাম সংগঠনের সদস্যেরা। অভিযোগ, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্যের গাড়ির ধাক্কায় আহত হয়েছেন অতিবামপন্থী সংগঠন আরএসএফের সদস্য ইন্দ্রানুজ।
    তাঁকে যাদবপুরের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও তৃণমূলের তরফে ভিডিয়ো প্রকাশ করে দাবি করা হয়েছে, মন্ত্রীর গাড়ি কাউকে ধাক্কা দেয়নি।