ছাব্বিশের আগে বাংলা বাঁচাও যাত্রায় সিপিএম

0
290
ছবি সৌজন্যে :ফেসবুক

কোচবিহার খেতে কামারহাটি, ছাব্বিশের আগে বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে সিপিএম। শনিবার কোচবিহারের তুফানগঞ্জ থেকে যাত্রার সূচনা করেছেন সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম। ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ছাত্র যুবরা।

১৭ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার কামারহাটিতে শেষ হবে বাংলা বাঁচাও যাত্রা। জনসংযোগের পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের ছাব্বিশের ভোটের আগে উদ্ভত করতেই সিপিএমের এই যাত্রা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মল যাত্রাপথে পড়বে ১১টি জেলা। তবে যাত্রাপথ থেকে বাদ থাকছে হাওড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা।

যাত্রার শুরুতে মহম্মদ সেলিম বলেছেন বাংলার পুনর্জাগরণের জন্য বামপন্থার পুনরুত্থান প্রয়োজন। বাংলা বাঁচাও যাত্রা আসলে নতুন বাংলা গড়ার শপথ। যাত্রাপথে সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে কথা হবে, তাদের সমস্যার কথা জানা হবে। বামপন্থীদের লড়াইয়ের নতুন রসদ জোগাবে এই যাত্রা।