বাঙালি হেনস্থা, পথে বামফ্রন্টও, রাজ্যকেই আক্রমণ অধীরের 

0
220
ছবি সৌজন্যে : নিজস্ব

ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে পথে নেমেছে বামফ্রন্ট। ধর্মতলা থেকে রামলীলা পর্যন্ত মিছিলে নেতৃত্বে ছিলেন মহম্মদ সেলিম সহ বাম শীর্ষ নেতারা।

মিছিল থেকে প্রশ্ন উঠেছে যারা রুটিরুজির জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হন, বাংলা ভাষায় কথা বলার অপরাধে কেন তাদের বাংলাদেশি দাগিয়ে দিয়ে জেলবন্দি করে নির্যাতন করা হয়। এমনকি বাংলাদেশে পুশ ব্যাক করা হচ্ছে। তারই প্রতিবাদে এই মিছিল। তিনি বলেছেন সংবিধান অনুযায়ী এই দেশের নাগরিক যে কোনও রাজ্যে যেতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে একাধিক রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে।

হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থানের মত বিজেপি শাসিত যেই যেই রাজ্য আছে সেখানেই বাঙালিরা আক্রান্ত হচ্ছেন। এমনটা চলতে থাকলে আন্দোলন আরও জোরদার হবে।