গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home East Burdwan বর্ধমানের পার্টি অফিস দখলদার মুক্ত করল সিপিএম

    বর্ধমানের পার্টি অফিস দখলদার মুক্ত করল সিপিএম

    0
    745
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আর্থিক সঙ্কটে পড়ে ভাড়া দেওয়া দলের অফিস পুনরুদ্ধার করল সিপিএম। শনিবার পূর্ব বর্ধমানের গুসকরায় মিছিল করে অফিসে পৌঁছন সিপিএম নেতা কর্মীরা। তারপর ভবনে ঢোকেন তাঁরা। রং করা হয় অফিসের সামনের অংশ।

    গুসকরা শহরে সিপিএমের লোকাল কমিটির ওই অফিসটির নাম রবীন সেন ভবন। আর্থিক সমস্যার কারণে এক ব্যবসায়ীকে লিজে দিয়েছিল সিপিএম নেতৃত্ব। কিন্তু চুক্তি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সেই ব্যবসায়ী ভবন ছেড়ে দিতে রাজি ছিলেন না। বারবার অনুরোধ করার পরেও ভবনটি কার্যত দখলে রেখেছিলেন ওই ব্যবসায়ী। ১২ ফেব্রুয়ারি শিল্প ধর্মঘটের সমর্থনে গুসকরা শহরে মিছিল করে সিপিএমের নেতাকর্মীরা।

    এরপর সেই মিছিল রবীন সেন ভবনে পৌঁছে দখল নেয়। গুসকরা এরিয়া কমিটির সম্পাদক ইরফান শেখ জানিয়েছেন চুক্তির মেয়াদ শেষের পরেও দখল করে রেখেছিলেন ওই ব্যবসায়ী। তাই বাধ্য হয়ে দখল করেছেন।