কংগ্রেসের সহস্র কণ্ঠে সংবিধান পাঠ

0
106
ছবি সৌজন্যে : নিজস্ব

সহস্র কণ্ঠে সংবিধান পাঠ কর্মসূচি পালন করল কংগ্রেস। কদিন আগে ৫ লাখ কন্ঠে গীতাপাঠের কর্মসূচি ছিল ব্রিগেডে।

অন্যদিকে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির কমসূচি নিয়েছে হুমায়ুন কবির। ধর্মভিত্তিক রাজনৈতির পাল্টা রানি রাসমণি রোর্ডে সংবিধান পাঠ কর্মসূচি করা হয়েছে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর কথায় বহুত্ববাদের পক্ষে বন্দে মাতরম গেয়ে সংবিধান পাঠ কর্মসূচি শুরু হয়েছে। ভাষা, খাদ্য, পোশাক ও ধর্মের ভিত্তিতে দেশে বিভাজনের রাজনীতি যে ভয়াবহ মাত্রায় পৌঁছেছে তার প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি।

শুভঙ্কর সরকারের অভিযোগ বি আর আম্বেদকর রচিত সংবিধানকে রাষ্ট্রশক্তির মদতে পদদলিত করা হচ্ছে। সংকীর্ণভাবধারাকে সামনে এনে দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছে।