
যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন সিপিএম-র কাছে মার খেয়েছেন, আর এখন ক্ষমতায় থাকাকালীন সময়ও বিজেপি মারছে। বীরভূমের ইলামবাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিরোধীদের পাকাল মাছের সঙ্গে তুলনা করে সতর্কতার সুরে বলেছেন, বিষাক্তদের থেকে দূরে থাকুন, এরা ভয়ঙ্কর। মনে করিয়েছেন বাম জমানার অত্যাচারের প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিপিএম তাঁকে মেরে ফেলতে চেয়েছিল।
বিরোধী নেত্রী থাকাকালীন সিপিএমের অত্যাচার সহ্য করেছেন, আর এখন ক্ষমতায় থেকে বিজেপির অত্যাচার সহ্য করতে হচ্ছে প্রতিনিয়ত।
