গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home National সংসদের বিশেষ অধিবেশনের দাবি সিপিএম-র 

    সংসদের বিশেষ অধিবেশনের দাবি সিপিএম-র 

    0
    126
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি। তিনি চিঠিতে জানিয়েছেন, ঠিক কী পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষ বিরতিতে ভারত রাজি হয়, সংসদের বিশেষ অধিবেশন ডেকে তা বিশদে জানানো হোক।
    তাঁর আরও দাবি চিঠিতে, সিমলা চুক্তি অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধানে দুই দেশ কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা মানবে না। অথচ মার্কিন প্রেসিডেন্টের এই সংক্রান্ত মন্তব্য নিয়ে ভারত সরকার নীরব।
    সংঘর্ষ বিরতির সিদ্ধান্তই বা কীভাবে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন সে প্রশ্নও তুলেছে সিপিএম-কংগ্রেস-সহ একাধিক দল। অতএব, এই পরিস্থিতির জন্য আমাদের সরকারের সর্বোচ্চ স্তরের কাছ থেকে স্পষ্ট এবং কর্তৃত্বপূর্ণ ব্যাখ্যা প্রয়োজন।