রবিবার ব্রিগেড, কয়েক লাখ জমায়েতে আশাবাদী উদ্যোক্তারা

0
125
ছবি সৌজন্যে : নিজস্ব
কলকাতার ৭ জায়গা থেকে মিছিল করে শ্রমজীবী, কৃষিজীবী, বস্তিবাসীরা যোগ দেবেন রবিবারের ব্রিগেড সমাবেশে। শুধু উত্তরবঙ্গের জমায়েতই এক লাখ ছাড়িয়ে যাবে।
এমনটাই মনে করছে সিটু, কৃষকসভা, খেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতির নেতৃত্ব। শুক্রবার সাংবাদিক বৈঠক করে অনাদি সাহু, নিরাপদ সর্দার সহ অন্যান্য বাম নেতৃত্ব জানিয়েছেন কেন্দ্র রাজ্যে দুর্নীতিগ্রস্ত সরকার চলছে। কেড়ে নেওয়া হচ্ছে কৃষিজীবীর পাট্টা, চলছে বস্তি উচ্ছেদ। শ্রম কোড এনে শ্রমিকদের পরিণত করা হচ্ছে দাসে। এরসঙ্গে যোগ হয়েছে বেকারত্ব। সারা দেশেই শ্রমিক, কৃষক সাধারণ মানুষের জীবন জীবিকার ওপর আক্রমণ শানিয়েছেন কেন্দ্র। একই পরিস্থিতি এরাজ্যেও। তার বিরুদ্ধেই এই সভা। নেতৃত্বরা আরও জানিয়েছেন ২০ মে সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনেও প্রচার চলছে।
ব্রিগেড সমাবেশ থেকেও ডাক দেওয়া হচ্ছে ধর্মঘট সফল করার। প্রত্যন্ত জেলা থেকে কলকাতায় আসা মহিলাদের থাকার জন্য কৃষকসভা, এবিটিএ, সিআইটিইউ-র দফতরগুলোয় ব্যবস্থা করা হয়েছে।