প্রতিকূলতাতেও বিহারে সিপিএমের ফল উল্লেখযোগ্য: কারাত

0
81
ছবি সৌজন্যে :ফেসবুক
প্রতিকূলতার মধ্যেও বিহারে সিপিএমের ফল উল্লেখযোগ্য বলে মন্তব্য করেছেন বৃন্দা কারাত। শুক্রবার কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ভবনে নভেম্বর বিপ্লব সংক্রান্ত আলোচনায় সভায় যোগ দিতে এসেছেন সিপিএম নেত্রী বৃন্দা কারাত।
সেখানেই তিনি বলেছেন বিহারের ফলাফল অপ্রত্যাশিত। মহাগঠবন্ধন ধাক্কা খেয়েছে। কিন্তু তা সত্ত্বেও সিপিএমের ফল হতাশাজনক নয়। বিভূতিপুর কেন্দ্রে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী অজয় কুমার। তাঁদের প্রার্থীরা খুব কম মার্জিনে হেরেছেন। মহাগঠবন্ধনের হতাশাজনক ফলের কারণ খুঁজে বের করতে হবে। তাঁর কথায় ভোটের আগে বিজেপি যেভাবে টাকা ছড়িয়েছে তার ফল পেয়েছে।
মহিলাদের ১০ হাজার করে টাকা দেওয়া তো ছিলই এছাড়াও প্রচুর অর্থ বিলিয়েছে। কিন্তু তারপরেও এনডিএ-র এই ফল অপ্রত্যাশিতই।