গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Malda উদ্বোধনের আগেই ব্রিজে ফাটল, শুরু রাজনৈতিক তরজা

    উদ্বোধনের আগেই ব্রিজে ফাটল, শুরু রাজনৈতিক তরজা

    0
    280
    ছবি সৌজন্যে : নিজস্ব
    উদ্বোধনের আগেই মালদহের তুলসীহাটায় জাতীয় সড়কের ওপর নির্মিত উড়ালপুলে ফাটল দেখা দিয়েছে। অভিযোগ, আঙুল দিয়ে চাপ দিতেই জায়গায় জায়গায় সিমেন্টের চাঙর খসে পড়ছে।
    ইতিমধ্যেই জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন কংগ্রেসের জেলা পরিষদ সদস্য চুমকি দাস। সম্প্রতি, মালদহের হরিশচন্দ্রপর থেকে চাঁচলগামী ৮১ নং জাতীয় সড়কে তুলসীহাটার কাছে এই উড়ালপুলের নির্মাণকাজ শেষ হয়েছে। উদ্বোধনের আগেই উড়ালপলে ফাটল দেখা দেওয়ায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। জাতীয় সড়কের ওপর ব্রিজ নির্মাণে নিম্নমাণের সামগ্রী ব্যবহারের অভিযোগে রাজনৈতিক চাপানউতর শুরু হয়ে গিয়েছে। বিজেপির অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজটি তৈরি করা হয়েছে।
    ঠিকাদারি সংস্থার কাছ থেকে কাটমানি নিয়েছে তৃণমূল। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বিজেপি মূর্খের মতো কথা বলছে।