গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home National লরেন্স বিষ্ণই গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান! গ্রেফতার ২৪

    লরেন্স বিষ্ণই গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান! গ্রেফতার ২৪

    0
    8
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

    লরেন্স বিষ্ণই গ্যাংয়ের বিরুদ্ধে বড়সড় অভিযানে নেমেছে আমেরিকা। অপারেশন হার্ড বল নামে ওই অভিযান চালানো হয় আমেরিকা, কানাডা এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে। 

    বিষ্ণই গ্যাংয়ের বিরুদ্ধে খুন, তোলাবাজি, মাদকপাচার, অপহরণ এবং অস্ত্রপাচারের মামলা-সহ সংগঠিত অপরাধের অভিযোগে মামলা দায়ের হয় আমেরিকায়। তার পরই বিষ্ণই গ্যাংয়ের সদস্যদের ধরতে অভিযানে নাম এফবিআই। মার্কিন বিচার বিভাগ সূত্রে খবর, বেশ কয়েক বছর ধরে বিষ্ণই গ্যাংয়ের বিরুদ্ধে তদন্ত চলছিল। তার ভিত্তিতে ক্যালিফোর্নিয়া, ইন্ডিয়ানা, জর্জিয়া, কানাডা এবং স্পেনে ৫০টি ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছে এফবিআই। ৩৭ জন কুখ্যাত অপরাধীর বিরুদ্ধে মামলা চালছিল। তবে তাদের মধ্যে ২৪ জনকে গ্রেফতার করতে পেরেছে এফবিআই। বাকিদের খোঁজে তল্লাশি জারি। সূত্রের খবর,  বিষ্ণই গ্যাংয়ের ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকা থেকে। তার মধ্যে ১১ জন ক্যালিফোের্নিয়া, এক জন ইন্ডিয়ানা এবং এক জন জর্জিয়া থেকে গ্রেফতার হয়েছেন।

    তিন জনকে গ্রেফতার করা হয়েছে কানাডা থেকে। এক জন স্পেন এবং বাকি সাত জনকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে গ্রেফতার করা হয়েছে।