
গরমে সবার ত্বকেরই বিশেষ যত্নের প্রয়োজন হয়। এই ঋতুতে বেশির ভাগ মানুষই মুখ ও হাতের যত্নের দিকে বিশেষ নজর দেন। কিন্তু অনেক সময় পায়ের যত্ন নেওয়ার কথা ভুলে যান। ফলে পায়ের গোড়ালি ফাটার মতো সমস্যা দেখা দেয়।
শীতে শুষ্ক ত্বকের কারণে পায়ের গোড়ালি ফেটে যায়। কিন্তু গরমেও যদি কারো পায়ের গোড়ালি ফাটতে থাকে, তাহলে তা মাঝে মাঝে চিন্তার বিষয় হতে পারে। এর পেছনে নানা কারণ থাকতে পারে। যেমন,পায়ের ত্বক খুব শুষ্ক হয়ে যাওয়া, জলের অভাব, ধুলো বালি, অতিরিক্ত ঘাম হওয়া এবং ভুল জুতো পরা।যদি গ্রীষ্মে আপনার গোড়ালিও ফেটে যায়, আর তা যদি যন্ত্রণাদায়ক হয়ে ওঠে, তবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কয়েকটি ঘরোয়া উপায় মেনে চললে গরমেও ফাটা গোড়ালি সারিয়ে তোলা খুবই সহজ।গ্রীষ্মে গোড়ালি ফাটার প্রধান কারণ হতে পারে শরীরে জলের অভাব। যার ফলে ত্বক শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে।তাতে পায়ের গোড়ালি ফেটে যায়। এ ছাড়া দীর্ঘক্ষণ খালি পায়ে হাঁটলে ত্বক শক্ত ও শুষ্ক হয়ে যায়। এর ফলেও ফাটল ধরতে পারে।আঁটোসাঁটো সিন্থেটিক বা নিম্নমানের জুতো পরার ফলে গোড়ালি দ্রুত ফাটতে পারে।শরীরে ভিটামিন ই, এ এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ঘাটতির ফলেও গোড়ালি ফাটতে পারে।রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেল লাগান। এই তেলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য রয়েছে। যা ফাটা গোড়ালি দ্রুত সারিয়ে তোলে। তাই রাতে ঘুমোনোর আগে হালকা গরম জল দিয়ে পা ধুয়ে নিন। গোড়ালিতে নারকেল তেল লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন। এরপর সুতি মোজা পরে ঘুমাতে হবে। প্রতিদিন এটা করলে তাড়াতাড়ি পায়ের গোড়ালি নরম হয়ে যাবে।মধু একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার। ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ফাটা গোড়ালি সারায়। এর জন্য একটি পাত্রে হালকা গরম জল নিন এবং এতে ২-৩ চা চামচ মধু অ্যাড করুন। এতে ১৫-২০ মিনিট পা ভিজিয়ে রাখুন। হালকা হাতে স্ক্রাব করে পা মুছে একটু ক্রিম লাগান। সপ্তাহে ৩ বার এ কাজ করলে পায়ের ফাটা গোড়ালি দ্রুত সেরে যায়।অ্যালোভেরায় অ্যান্টি-ইনফ্লেমেটরি ও নিরাময় বৈশিষ্ট্য রয়েছে।
যা ত্বককে নরম করে তোলে। এক্ষেত্রে ফাটা গোড়ালি ঠিক করতে ২ চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চা চামচ গ্লিসারিন মিশিয়ে নিতে পারেন। রাতে এটি গোড়ালিতে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। সারারাত রেখে দিন এবং সকালে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা গোড়ালিকে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং দ্রুত সারায়।
