পাগলামো! রাহুলের ‘বোমা’ ব্রাজিলের মডেল

0
94
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনেও ব্যাপক ভোটচুরি হয়েছে,এই অভিযোগ তুলে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। একইসঙ্গে তিনি দাবি করেন, ব্রাজিলের এক মডেলের ছবি ভোটার তালিকায় মোট ২২টি নামের সঙ্গে ব্যবহিৃত হয়েছে।

তারপরই বিতর্কের ঝড় ওঠে। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন সেই রহস্যময়ী।জানা গিয়েছে, ওই মহিলার নাম লরিসা। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, এ কী পাগলামো, ভারতের রাজনীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তাঁর ছবি একটি স্টক ইমেজ প্ল্যাটফর্ম কিনেছিল। এরপর কোথায় তা ব্যবহিৃত হয়েছে, তা তিনি জানেন না। তিনি কখনও ভারতে আসেন নি। তিনি ব্রাজিলের একজন ডিজিটাল ইনফ্লুয়েন্সার এবং হেয়ারড্রেসার। তিনি ভারতীয়দের ভালোবাসি।

ব্রাজিলের এক মডেল লরিসা আরও বলেছেন, বহু ভারতীয় তাঁর ছবিতে কমেন্ট করছেন। সংবাদমাধ্যমে তাঁর ছবি শেয়ার করা হচ্ছে। কিন্তু তিনি স্পষ্ট করে বলতে চান, ছবিটি তাঁর। কিন্তু ভোটের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। লরিসার স্পষ্ট দাবি, তিনি কোনও মডেল নন। বহু ভারতীয় সাংবাদিক সাক্ষাৎকারের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করছেন।তাঁকে ব্রাজিলের রহস্যময়ী মডেল বলে অভিহিত করছেন।