গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home National ‘কৃতিত্ব চুরি’, বেঙ্গালুরু মেট্রো নিয়ে মোদীকে বিঁধল কংগ্রেস

    ‘কৃতিত্ব চুরি’, বেঙ্গালুরু মেট্রো নিয়ে মোদীকে বিঁধল কংগ্রেস

    0
    84
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ভোট চুরির পর কৃতিত্ব চুরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেঙ্গালুরু মেট্রোর ইয়েলো লাইনের উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন কর্নাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে। রাজ্যের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে প্রকল্পটির টাইমলাইন ও কেন্দ্রের অসহযোগিতার অভিযোগ তুলে সরব হয়েছেন।সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কর্নাটকে স্বাগত জানাচ্ছেন ইয়েলো লাইনের উদ্বোধক হিসেবে।
    বিজেপি মরিয়া হয়ে ভোটচুরি থেকে কৃতিত্ব চুরির দিকে ফোকাসকে ঘুরিয়ে দিতে শুরু করেছে ইয়েলো লাইন ফেজ ২-এর কৃতিত্ব নিয়ে। সেই সঙ্গেই তিনি বেঙ্গালুরুর মেট্রো প্রসঙ্গে জানিয়েছেন, এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ভূতপূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিং। সেই সময় এই প্রকল্পের কর্নাটক সরকারের থেকে কেন্দ্রের অবদানই বেশি ছিল। কিন্তু পরিস্থিতি নাকি বদলে যায় বিজেপি কেন্দ্রে আসর পর থেকেই।
    প্রিয়াঙ্কের অভিযোগ, পরবর্তী পর্যায়ে কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত অংশ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। তিনি লিখছেন, কর্নাটক সরকারই খরচের সিংহভাগ বহন করেছে। ১২ হাজার কোটি টাকারও বেশি। যার মধ্যে জমি অধিগ্রহণের খরচ থেকে অতিরিক্ত খরচ সবই আছে। আর উলটোদিকে কেন্দ্র খেপে খেপে ৮ হাজার কোটি টাকা দিয়েছে।