১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট

0
242
ছবি সৌজন্যে : এক্স
দীর্ঘ ১২৮ বছরের প্রতীক্ষার অবসান হতে চলেছে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে। অবশেষে শতাব্দী পেরিয়ে যাওয়া আধুনিক অলিম্পিকে ফিরতে চলেছে ক্রিকেট। ১৮৯৬ সালের শুরু প্রথম আধুনিক অলিম্পিক। আর তখনই একবার উঁকি দিয়েছিল ক্রিকেট।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পোমোনা ফেয়ারগ্রাউন্ডে বসবে অলিম্পিক্সের ক্রিকেট প্রতিযোগিতা। কারণটা পরিষ্কার-মার্কিন মুলুকে ক্রিকেট মাঠের সংখ্যা হাতে গোনা। তাই আগেই থেকেই মাঠ চিহ্নিত করে তৈরি করা হচ্ছে পরিকাঠামো। পুরুষ মহিলা মিলিয়ে মোট ১২ টি দল অংশ নেবে অলিম্পিকে।
প্রতি দলে সদস্য সংখ্যা সর্বোচ্চ ১৫ জন। মোট ১৮০ জন নামবেন অলিম্পিকের ক্রিকেট যুদ্ধে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই সিদ্ধান্তকে স্বাগতি জানিয়ে বলেছেন, ক্রিকেটকে অলিম্পিক্সে ফেরানোর পথে এক বিশাল মাইলস্টোন।