সিনেমায় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার

0
130
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

হাতে রিভলবার,পরনে সাদা ট্রাউজার্স এবং প্রিন্টেড ফুলশার্ট। সঙ্গে চোখে সানগ্লাস,দেখে মনে হবে যেকোনো সিনেমার ভিলেন। সম্প্রতি এমন লুকেই দেখা গেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নারকে। অস্ট্রেলিয়ান তারকার ইনস্টাগ্রামে ঢু মারলে দেখা যায় প্রচুর রিলস।

সেখানে বেশ কয়েকটি এমন রিলস রয়েছে, যা প্রমাণ করে তার তেলুগু, তামিলের বহু সিনেমার প্রতি একটা ঝোঁক রয়েছে। তাই তিনি সেসব সিনেমার টুকরা অংশ শেয়ার করেন নেটদুনিয়ায়। আবার অতীতে তিনি সেখানে থাকা হিরোর জায়গায় নিজের মুখও বসিয়েছেন। তার শেয়ার করা বিভিন্ন রিলসের মধ্যে ভাইরাল হয়েছিল তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনের পুষ্পা সিনেমার নানা ক্লিপিংস।সেখানে আল্লুর জায়গায় নিজের মুখ বসিয়েছিলেন ওয়ার্নার। কখনো আবার পুষ্পা সিনেমার কিছু সংলাপ বলতে থাকেন ওয়ার্নার।এবার আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলার সময় ওয়ার্নারের সেই অপেক্ষার অবসান হলো।

এবার সিনেদুনিয়ায় হাতেখড়ি হয়েই গিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকার।দক্ষিণী সিনেমায় এক ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন ওয়ার্নার।দক্ষিণী তারকা নীতিন এবং শ্রীলীলার নতুন সিনেমা রবিনহুড-এ একটি চরিত্রে অভিনয় করেছেন ডেভিড ওয়ার্নার। ২৮ মার্চ সিনেমাটি মুক্তি পাবে।