ক্লাস এইটের ছাত্রীকে গণধর্ষণ, নরেন্দ্রপুরে গ্রেফতার ৬

0
66
ছবি সৌজন্যে : নিজস্ব
ক্লাস এইটের ছাত্রীকে গণধর্ষণ এবং অন্যজনকে নগ্ন করে ভিডিও তোলার অভিযোগে নরেন্দ্রপুরে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে বৃহস্পতিবার বাড়ির কাছে ঘুগনি খেতে বেরিয়েছিল ক্লাস এইটের দুই ছাত্রী।
অভিযোগ তাদের ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে দুই যুবক বাইকে তোলে। এরপর প্রথমে তারা সাহাপাড়া এলাকায় এক বন্ধুর গ্যারাজে নিয়ে যায়। সেখান থেকে আরেক যুবক মিলে তাদের একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। এরপর আরেকজন তাদের সঙ্গে যোগ দেয়। এরপর এক ছাত্রীকে চারজন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। অন্যজনের শরীর খারাপ থাকায় তাকে নগ্ন করে ভিডিও তোলা হয় বলে অভিযোগ।
প্রথমে ভয়ে কাউকে কিছু না জানালেও পরে পরিবারকে জানায় নির্যাতিতা। এরপরেই তদন্তে নেমে ৬ জনকে গ্রেফতার করে তদন্তকারী অফিসাররা।