
গোয়া আরপোরা নাইটক্লাবে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্য সরকারকেই দায়ী করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই ঘটনাকে অপরাধমূলক ব্যর্থতা বলে সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় এক্স পোস্টে রাহুল লিখেছেন, গোয়ার আরপোরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীরভাবে মর্মাহত।
এখানে ২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন। এটি কেবল একটি দুর্ঘটনা নয়, এটি নিরাপত্তা ও প্রশাসনের একটি অপরাধমূলক ব্যর্থতা। একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ তদন্তের প্রয়োজন।
যে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে ব্যবস্থা নিতে হবে। এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
