
আর্জেন্টিনা ও ইতালির পর এখন ইংলিশ ফুটবলে খেলছেন ক্রিস্তিয়ান রোমেরো। সামনে স্প্যানিশ ফুটবলের স্বাদ নিতে চান তিনি। তাই একদিন লা লিগার কোনো ক্লাবে খেলার স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলছেন রোমেরো।
২০২৭ সালের জুন পর্যন্ত দলটির সঙ্গে চুক্তি আছে তার তার। মেয়াদ এখনও দু’ বছর বাকি থাকলেও, উত্তর লন্ডনের ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা বেড়েই চলছে। টটেনহ্যাম ছেড়ে আসছে গ্রীষ্মে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ কিংবা আতলেতিকো মাদ্রিদে তার পাড়ি জমানোর গুঞ্জনও রয়েছে। এসবের মাঝেই আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসিকে ২৬ বছর বয়সী রোমেরো বলেছেন লা লিগায় খেলার ইচ্ছার কথা।বলেছেন,লা লিগা একমাত্র লিগ যেখানে খেলা বাকি। সত্যি বলতে, সেখানে খেলতে পারলে খুশি হবেন। সেখানে খেলতে চান, কারণ এই লিগে খেলাকে মিস করছেন।স্বদেশের ক্লাব আতলেতিকো বেলগ্রানোয় পেশাদার ক্যারিয়ার শুরুর পর ধারে ইতালির দল জেনোয়া ও আতালান্তায় খেলেন রোমেরো।
২০২১ সালে ধারে টটেনহ্যামে আসেন তিনি। পরের বছর তাকে পাকাপাকিভাবে কিনে নেয় ইংলিশ ক্লাবটি। সব মিলিয়ে দলটির জার্সিতে এই নিয়ে চতুর্থ সিজন খেলছেন ক্রিস্তিয়ান রোমেরো।








