গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports পর্তুগালের অনূর্ধ্ব–১৬ দলে রোনালদোর ছেলে

    পর্তুগালের অনূর্ধ্ব–১৬ দলে রোনালদোর ছেলে

    0
    135
    ছবি সৌজন্যে : এক্স

    বাবার স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোলেন ছেলে।বাবার নাম ক্রিস্টিয়ানো রোনালদো। ছেলে রোনালদো জুনিয়র। পরিবারের এই বড় ছেলেকে নিয়ে চলতি বছরের শুরুতে এক স্বপ্নের কথা বলেছিলেন রোনালদো।বলেছিলেন তিনি তাঁর ১৪ বছর বয়সী ছেলের সঙ্গে খেলতে চান।

    দেখা যাক কী হয়। এটা রোনালদোর চেয়ে তার ওপর বেশি নির্ভর করছে। এদিকে রোনালদোর বয়স এখন ৪০ বছর। তাঁর যে ফিটনেস তাতে আরও দু’-তিন বছর খেলে যাওয়া বিচিত্র কিছু নয়।এর মধ্যে রোনালদো জুনিয়র জাতীয় দল কিংবা ক্লাবের মূল দলে সুযোগটা পেয়ে গেলে তো কথাই নেই। বাবার ক্লাব আল নাসরের বয়সভিত্তিক দলে লেফট উইঙ্গার হিসেবে খেলছেন জুনিয়র।চলতি বছরের মে মাসে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলেও ডাক পেয়েছেন।বয়সভিত্তিক এ দলের হয়ে চার ম্যাচ খেলে জুনিয়র গোলও পেয়েছেন। নতুন খবর হলো, পর্তুগালের বয়সভিত্তিক দলের ধাপে এক ধাপ উন্নতি হয়েছে জুনিয়রের। পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেয়েছেন তিনি।এর মধ্যে তুরস্কে ফেডারেশন কাপ সামনে রেখে পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দল ঘোষণা করা হয়েছে। ২২ জনের দলে রোনালদো জুনিয়রকে রেখেছেন প্রধান কোচ ফিলিপে রামোস।

    অনূর্ধ্ব-১৬ পর্যায়ের জাতীয় দলভিত্তিক এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলবেন জুনিয়র।৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। গ্রুপপর্বে পর্তুগালের প্রতিপক্ষ তুরস্ক, ওয়েলস ও ইংল্যান্ড।