মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে রেকর্ড হ্যারি কেইন-র

0
45
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

২০২৬ বিশ্বকাপে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন তারকা স্ট্রাইকার।ম্যাচে স্পট-কিক থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন কেইন।

এর মাধ্যমে বিশ্বকাপে তার পেনাল্টি গোলের সংখ্যা দাঁড়ায় পাঁচে। আর এতেই তিনি পেছনে ফেলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিসহ আরো কয়েকজন কিংবদন্তিকে।এর আগে বিশ্বকাপে চারটি করে পেনাল্টি গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, আর্জেন্টিনার কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতা, পর্তুগালের ইউসেবিও এবং নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক।তাদের সবাইকে ছাড়িয়ে এখন তালিকার শীর্ষে ইংল্যান্ডের এই গোলমেশিন।এদিকে,২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে এই ক্রোয়েশিয়ার কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ইংল্যান্ডকে।তবে এবার সেটার পুনরাবৃত্তি করতে পারল না ক্রোয়াটরা। লুকা মদরিচের দলের বিপক্ষে দাপট দেখাল ইংলিশরা। ডালাসে গোল উৎসবের ম্যাচে ৪-২ ব্যবধানে জিতল হ্যারি কেইনের দল।জোড়া গোল করেছেন কেইন। বিশ্বকাপে মোট ১০ গোল করে কিংবদন্তিদের পাশে নাম লিখিয়েছেন ইংলিশ অধিনায়ক। ম্যাচের প্রথমার্ধ কেটেছে টানটান উত্তেজনায়। দু’ দলই করেছে দুটি করে গোল।দুইবার এগিয়েও সমতা এনেছে ক্রোয়েশিয়া। তবে বিরতি থেকে ফিরেই দাপট দেখায় ইংলিশরা।ম্যাচের ৮ মিনিটেই পেনাল্টি পায় ইংল্যান্ড। দ্বিতীয়বারের চেষ্টায় ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচকে বোকা বানান কেইন।।তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ক্রোয়াটরা। ৩৬ মিনিটেই বাতুরিনার গোলে সমতায় ফেরে তারা।৪২ মিনিটে আবার হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড।

কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবার সমতা। এবার ক্রোয়েশিয়াকে ম্যাচে ফেরান পিটার মুসা। দ্বিতীয়ার্ধে নেমেই গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম। এরপর চলতে থাকে ইংলিশ আক্রমণ। খেই হারিয়ে ফেলে ক্রোয়েশিয়া। বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ড ৮৫ মিনিটে গোল করে স্কোরশিট ৪-২ করে ফেলেন।ম্যাচে দেয়াল হয়ে দাঁড়ান ক্রোয়েশিয়া গোলকিপার লিভাকোভিচ। নয়তো ইংল্যান্ড আরো বড় ব্যবধানে জিততে পারত।