
উল্টোডাঙা থানা থেকে মাত্র ৩০০ মিটারের মধ্যে বাড়ির গ্রিল কেটে টাকা-গয়না মিলিয়ে কোটি টাকার সামগ্রী নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।
সকালে উঠে ঘর তছনছ অবস্থা দেখতে পান বৃদ্ধ দম্পতি। লুঠের আগে ঘুমের ওষুধ স্প্রে করা হয়েছিল বলে সন্দেহ পরিবারের। উল্টোডাঙা স্টেশনের পাশে মেন রাস্তার ধারে বাড়ি। তা সত্ত্বেও দুষ্কৃতীরা জানালার গ্রিল কেটে ভিতরে ঢোকে। এরপর আলমারিতে থাকা সব গয়না, জিনিসপত্র অন্য একটি রুমে নিয়ে গিয়ে বেছে বেছে সময় নিয়ে লুঠ করে বলে অভিযোগ। এরমধ্যে সোনা, হিরের গয়না ছিল।
টাকা গয়না মিলিয়ে প্রায় সোয়া এক কোটির সামগ্রী লুঠ হয়েছে বলে দাবি করেছেন বৃদ্ধ দম্পতি। উল্টোডাঙার মত জনবহুল এলাকায় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার মানুষ।









