উত্তরপ্রদেশে ৩ ব্যবসায়ীর কাছে কোটি কোটি টাকা

0
199
Crores of rupees to 3 traders in Uttar Pradesh
Crores of rupees to 3 traders in Uttar Pradesh

ভোটের আবহে উত্তরপ্রদেশে তিন জুতো ব্যবসায়ীর বাড়ি এবং শোরুমে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল আয়কর দফতর। শনিবার বিকেল থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে। রবিবারও চলছে সেই অভিযান।

আয়কর দফতর সূত্রে খবর, শুধু এক ব্যবসায়ীর বাড়ি থেকে এক দিনেই ৬০ কোটি টাকা উদ্ধার হয়েছে।আয়কর দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশের আগরার ওই তিন ব্যবসায়ীর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠছিল। আয়কর আধিকারিকেরা কয়েকটি দলে ভাগ হয়ে আগরার ওই তিন ব্যবসায়ীর বাড়ি, শোরুম এবং অফিসে হানা দেন। সেই তল্লাশি অভিযানে নগদ কোটি কোটি টাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, যে তিন জনের বাড়িতে আয়কর হানা চলছে, সেই তিন জন আগরার নামী ব্যবসায়ী।আয়কর দফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকা গুনতে আনানো হয় মেশিন। এছাড়াও ব্যাঙ্কের কর্মীদেরও ওই টাকা গোনার কাজে লাগানো হয়েছে। তবে এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন আয়কর আধিকারিকেরা।