গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata হিন্দি রাষ্ট্রভাষা, ইংরেজি দাই মা, রাজ্যপালের মন্তব্যে পাল্টা তৃণমূল

    হিন্দি রাষ্ট্রভাষা, ইংরেজি দাই মা, রাজ্যপালের মন্তব্যে পাল্টা তৃণমূল

    0
    73
    ছবি সৌজন্যে :ফেসবুক

    হিন্দি রাষ্ট্রভাষা, ইংরেজি দাই মা। ৫ লক্ষ কন্ঠে গীতাপাঠের মঞ্চ থেকে হিন্দিকে রাষ্ট্রভাষা বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

    বক্তব্য রাখতে ওঠে রাজ্যপাল বোস বলেছেন হিন্দিতে কথা বলার চেষ্টা করবেন। ভুল হলে যেন ক্ষমা করে দেওয়া হয়। এরপরেই তিনি বলেন হিন্দি রাষ্ট্রভাষা। রাষ্ট্র ভাষা মা হয়। ইংরেজি দাই মা। আর দাই মা কখনও মায়ের মত হয় না। এরপরেই মুর্শিদাবাদের প্রসঙ্গ টেনেছেন তিনি। বলেছেন শনিবার মুর্শিদাবাদে কিছু দেখেছেন। এদিকে হিন্দিকে রাষ্ট্রভাষা বলায় আক্রমণ করেছে তৃণমূল। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন সংবিধানে ভারতে প্রতিটা ভাষার সমান অধিকার রয়েছে।

    সাংবিধানিক পদে বসে সংবিধানের অপমান করছেন রাজ্যপাল। যাঁরা রাষ্ট্রভাষা বলে হিন্দিকে চাপিয়ে দিতে চায় তাঁরা হিন্দি সাম্রাজ্যবাদের দালাল। রাজ্যপালও তাই।