
বৃষ্টিকে উপেক্ষা করেই চতুর্থী সন্ধেয় জনজোয়ারে ভাসল কলকাতা। উত্তরের টালা প্রত্যয়, সন্তোষ মিত্র স্কোয়ার, শ্রীভূমি থেকে দক্ষিণের একডালিয়া, ত্রিধারা, অজেয় সংহতি, সুরুচি সর্বত্রই একই ছবি। চতুর্থীর সন্ধেয় কার্যত পুজোর মুডে কলকাতা।
এদিকে চেতলা অগ্রণীর পুজোয় আগুন লাগার ঘটনায় বৃহস্পতিবার প্রতিমা দর্শন বন্ধ রাখা হলেও শুক্রবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে পুজোমণ্ডপ। ঠাকুর দেখার পাশাপাশি শুক্রবার ছিল অফিসের কাজের শেষ দিন। হাতিবাগান, গড়িয়াহাট, নিউমার্কেট, লিন্ডসে স্ট্রিট প্রায় সব জায়গাতেই ছিল শেষমুহূর্তে কেনাকাটা। মানুষের ভিড়ে থমকে গিয়েছে যানবাহন।
তীব্র যানজটে নাকাল হতে হয়েছে মানুষজনকে। এদিকে চতুর্থীতে বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখেন সিপি মনোজ ভর্মা। নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছেন।
