
কলকাতাকে টেক্কা দিচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন নামকরা নাম না জানা পুজোগুলো। থিম থেকে প্রতিমা, সঙ্গে দৃষ্টিনন্দন আলো, দেখে বোঝার উপায় নেই কলকাতা না জেলা।
নদিয়ার কল্যাণীর রথতলা সর্বজনীন, কল্যাণীর আইটিআই লুমিয়াস ক্লাবের পুজো এবার মুগ্ধ করেছে দর্শকদের। শুধু নদিয়ায় নয় দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলির নজরকাড়া পুজোয় ভিড় উপচে পড়েছে। অন্যদিকে তাক লাগিয়েছে দমদমের কাছে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজো। সকালে বেলুড় মঠে কুমারীপুজো, বিকেলে সন্ধিপুজোয় ছিল ভক্তদের ভিড়।
অন্যদিকে তারাপীঠে বিশেষ পুজোয় চিরাচরিত প্রথা মেনে হয়েছে কুমারী পুজো। সব মিলিয়ে অষ্টমীতে পুজোর আনন্দে সামিল হয়েছেন মানুষজন।
