
ফলহারিণী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠে ভক্তের ঢল। ভোরে মঙ্গলারতি দিয়ে শুরু, এরপর সন্ধ্যারতি এবং নিশিরাতেও একবার আরতি হবে। দেবী তারাকে ফল দিয়ে রাজবেশে সাজানো হয়েছে । ভক্তরাও ৫টি বা নয়টি ফল দেবীকে উৎসর্গ করেন ফলহারিণী অমাবস্যায়।
দুবার ভোগ নিবেদন করা হয়েছে দেবী তারাকে। দুপুরে সাদাভাত, খিঁচুরি, পোলাও, ভাজা, মিষ্টি, মাছের মাথা এবং পোড়া শোলমাছ সহযোগে ভোগ নিবেদন করা হয়েছে । রাতেও ভোগে পাঁচ রকমের ভাজা, খিচুড়ি, পোলাও এবং মাংস থাকবে। ফলহারিণী অমাবস্যা ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে তারাপীঠে। ফলহারিণী কথার অর্থ ফল হরণকারী।
যিনি অশুভ ফল হরণ করেন তাঁকেই ফলহারিণী বলা হয় । জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ সারদাদেবীকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শীরূপে পূজা করেছিলেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হয় ফলহারিণী নামে।
