
শারদোৎসবের শেষলগ্নেও প্যান্ডেল হপিং থেকে জমিয়ে খাওয়া দাওয়া কোনওরকম প্রভাব পড়েনি রাজ্যজুড়ে। নবমীর মহাসন্ধেয় থেকে রাত যত গড়িয়েছে ততই জেলাতেও পাল্লা দিয়ে বেড়েছে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়।
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন নজরকাড়া মণ্ডপ কলকাতার ঠাকুর না দেখার আক্ষেপও ভুলিয়েছে। শিল্পভাবনা থেকে প্রতিমার রূপ সবকিছুই টেক্কা দিয়েছে কলকাতাকে। তেমনই সম্প্রীতির পুজো মিলিয়েছে মানুষকে। শুধু থিম বা প্রতিমাই নয় আলোকসজ্জাও তাক লাগিয়েছে।
সাম্প্রতিক বিভিন্ন চর্চিত বিষয় লাইটিং মানুষের মন কেড়েছে। রাত যত বেড়েছে ততই বেড়েছে ঠাকুর দেখার উৎসাহ। সবমিলিয়ে সব দিক হিট জেলার পুজোও।
