গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National শান্তি প্রতিষ্ঠায় সিআরপিএফ-র অবদান রয়েছে : শাহ

    শান্তি প্রতিষ্ঠায় সিআরপিএফ-র অবদান রয়েছে : শাহ

    0
    239
    ছবি সৌজন্যে : এক্স
    কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই হোক অথবা উত্তর পূর্বে শান্তি বজায় রাখা সবক্ষেত্রেই সিআরপিএফ-র ভূমিকা অনস্বীকার্য। মধ্যপ্রদেশে সিআরপিএফ-র ৮৬-তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
    শাহ বলেছেন, যখনই দেশের যে কোনও অংশে অশান্তি দেখা দেয়, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যখন তিনি জানতে পারেন, সিআরপিএফ কর্মীরা সেখানে আছেন, তখন তিনি স্বস্তি পান কারণ তাঁর বিশ্বাস সিআরএফপি থাকলে – সিআরপিএফ কর্মীদের জয় নিশ্চিত। অমিত শাহ আরও বলেছেন, ২০০১ সালে গণতন্ত্রের মন্দির সংসদে আক্রমণ করা হয়েছিল, এবং সিআরপিএফের সাহসী জওয়ানরা সেই হামলাকে ব্যর্থ করেছিল।
    ২০০৫ সালে যখন সন্ত্রাসীরা রাম জন্মভূমিতে আক্রমণ করেছিল, তখন আবারও সিআরপিএফ জওয়ানরা সেই হুমকিকে নিষ্ক্রিয় করেছিলেন এবং মন্দির সুরক্ষিত করেছিলেন। সিআরপিএফের ইতিহাসে লেখা এবং বহু বছর ধরে স্মরণীয় হওয়া সবচেয়ে বড় অর্জনগুলির মধ্যে একটি হল এই দেশকে নকশালবাদ থেকে মুক্ত করার ক্ষেত্রে বিশাল অবদান রাখা।