
ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে নিহত হয়েছেন সিআরপিএফের এক জওয়ান। নিহত বছর ৩৪ এর জওয়ানের নাম সত্যবান কুমার উত্তরপ্রদেশের কুশিনগর এলাকার বাসিন্দা।
গোপন সূত্রে খবর পেয়ে ওড়িশা-ঝাড়খণ্ড সীমানার কাছে সারান্ডার জঙ্গলে তল্লাশি অভিযানে যায় ওড়িশার স্পেশাল অপারেশনস গ্রুপ এবং সিআরপিএফের ১৩৪ নম্বর ব্যাটেলিয়ন। তল্লাশি চলাকালীন মাটির নীচে পুঁতে রাখা বিস্ফোরকে পা দিয়ে ফেলন সত্যবান।
তারপরই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। রক্তাক্ত অবস্থায় তিনি ছিটকে পড়েন বেশ কয়েক মিটার দূরে। তাঁকে উদ্ধার করে রাউরকেল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে মাওবাদীদের হাতে নিহত হয়েছেন ১৯ জন নিরাপত্তা কর্মী।





