আইইডি বিস্ফোরণে পা হারালেন সিআরপিএফ জওয়ান 

0
146
ছবি সৌজন্যে : এক্স
ছত্তীসগঢ়-তেলেঙ্গানা সীমান্তে অবস্থিত বিজাপুরের কারেগুট্টা পাহাড়ের ঘন জঙ্গলে অধস্তনদের বাঁচাতে গিয়ে মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে বাঁ পা খুইয়েছেন সিআরপিএফের কোবরা বাহিনীর এক সদস্য সাগর বোরাডে। ঘেরা পাহাড়ে চলছে দেশের বৃহত্তম মাওবাদী দমন অভিযান।
মঙ্গলবার সেই অভিযান ১৫ তম দিনে পা রেখেছে। নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, এ বাবের মতো ওই এলাকায় এটিই তাদের শেষ অভিযান হতে চলেছে। অন্যদিকে, অসম সাহসিকতার জন্য পদকও পেতে পারেন তিনি।
রবিবার অভিযানে সামনে থেকে নেতৃত্ব দিতে গিয়ে নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদী-র সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মি-র পুঁতে রাখা একটি আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হন সিআরপিএফের ২০৪ নম্বর কোবরা ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাগর বোরাডে।