উধমপুরে খাদে সিআরপিএফের গাড়ি, মৃত্যু বাড়ছে

0
87
ছবি সৌজন্যে : এক্স
জম্মু-কাশ্মীরের উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সিআরপিএফ জওয়ানদের গাড়ি পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জওয়ানের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বসন্তগড় এলাকার কন্ডোয়ায়। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
তার পর খাদে গিয়ে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জওয়ানের। আহত হয়েছেন ১২ জওয়ান। পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে মোট ২৩ জন জওয়ান ছিলেন। গাড়িটি কান্ডোয়া-বসন্তগড় রাস্তায় উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পর সেটি পাল্টি খেয়ে খাদে পড়ে।
স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং উদ্ধারকারী দল। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর।