রাশিয়ায় সোনার দরে বিকোচ্ছে শশা! বাড়ছে ক্ষোভ

0
89
ছবি সৌজন্যে : এক্স
রাশিয়ায় এখন নতুন সোনা শশা! জানা গিয়েছে, গত ডিসেম্বরে যা দাম ছিল এখন তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। রাশিয়ায় নাকি এখন এক কেজি শশা বিকোচ্ছে ৩০০ রুবেলে।
ভারতীয় মুদ্রায় যা ৩৫৬ টাকা! এমনকী কেউ কেউ দ্বিগুণ বা তিনগুণ দর হাঁকাচ্ছেন! রাতারাতি এই সবুজ সবজিই হয়ে উঠেছে অর্থনৈতিক ধাক্কার মুখে পড়া অসহায় মস্কোর প্রতীক! হু হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। সোশাল মিডিয়ায় রীতিমতো ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন সাধারণ রুশ নাগরিকরা। প্রায় চার বছর হয়ে গিয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের। ফলে লাগাতার খরচ হয়ে চলেছে সামরিক খাতে। যার প্রভাব পড়ছে অসামরিক ক্ষেত্রে। তারই ফলশ্রুতি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের এমন অগ্নিমূল্য। এছাড়াও আগে যেমন প্রচুর পরিমাণে ভর্তুকি দিত সরকার, এখন যুদ্ধ ও আনুষঙ্গিক ক্ষেত্রে বিপুল খরচ সামলাতে গিয়ে তাও দেওয়া যাচ্ছে না! আবার ভ্যাট বেড়েছে ২০ থেকে ২২ শতাংশ। তাছাড়া রাশিয়ার প্রবল শীতও একটা ফ্যাক্টর।
একসঙ্গে এতগুলো কারণের ধাক্কায় হু হু করে বাড়ছে দাম। আর নাভিশ্বাস উঠছে সাধারণ রুশ নাগরিকদের।