
অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্টে অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া দলে ফিরবেন প্যাট কামিন্স। কিন্তু পায়ের চোটে অ্যাশেজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে পড়েছেন অস্ট্রেলিয়া দলের আরেক জশ হ্যাজলউড।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এখন পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন হ্যাজলউড।উসমান খাজাও অ্যাডিলেড টেস্টের জন্য ফিট ও প্রস্তুত থাকবেন বলে আশা করা হচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অ্যাডিলেড টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করার কথা অস্ট্রেলিয়ার। কামিন্স সেখানে একমাত্র সংযোজন।অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, উসমান খাজাকে মিডল অর্ডারে ব্যাট করানোর বিষয়ে ভাবছেন নির্বাচকেরা। পিঠে চোট পাওয়ায় খাজার অনুপস্থিতিতে পার্থ ও ব্রিসবেনে অ্যাশেজের প্রথম দু’ টেস্টে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে বেশ ভালো করেছেন ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারাল্ড।কামিন্স ও হ্যাজলউডের বিষয়ে ম্যাকডোনাল্ড বলেছেন,কামিন্সর শরীর পুরোপুরি প্রস্তুত। আগামী সপ্তাহ পর্যন্ত অপ্রত্যাশিত কিছু না ঘটলে আশা করি প্যাটই ব্লেজার গায়ে চাপিয়ে টস করবে।
অন্যদিকে হ্যাজলউডের পাঁচ ম্যাচের এই সিরিজ থেকে ছিটকে পড়ার বিষয়টিও নিশ্চিত করেছেন ম্যাকডোনাল্ড। হ্যামস্ট্রিংয়ের চোটের পর পায়ের অ্যাকিলিস সমস্যায় ভুগছেন হ্যাজলউড।
