গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Sports বিশ্বকাপের আগে কুরাসাও কোচ রুটেনের পদত্যাগ

    বিশ্বকাপের আগে কুরাসাও কোচ রুটেনের পদত্যাগ

    0
    43
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর ঠিক আগে বড় ধরনের অস্থিরতায় পড়েছে কুরাসাও জাতীয় দল। খেলোয়াড় ও স্পন্সরদের চাপের মুখে জাতীয় দলের প্রধান কোচ ফ্রেড রুটেন পদত্যাগ করেছেন।

    কুরাসাও ফুটবল ফেডারেশন এ তথ্য নিশ্চিত করেছে।এর আগে খেলোয়াড়দের দাবি প্রত্যাখ্যান করেছিল ফেডারেশন। তবে ফেডারেশন সভাপতি গিলবার্ট মার্টিনার সঙ্গে রুটেনের জরুরি বৈঠকের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। পরে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন ডাচ কোচ ফ্রেড রুটেন। সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে রুটেন বলেছেন,খেলোয়াড় ও স্টাফদের মধ্যে পেশাদার সম্পর্ক নষ্ট হয়,এমন পরিবেশ তৈরি হওয়া ঠিক নয়। এই মুহূর্তে পদত্যাগ করাই সবচেয়ে বিচক্ষণ সিদ্ধান্ত। সময় খুব কম। তাই কুরাসাওয়ের স্বার্থেই সরে দাঁড়ানো উচিত বলে মনে করেছেন।উল্লেখ্য রুটেনের অধীনে গত মার্চে দুটি প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া ও চীনের কাছে হারে কুরাসাও। তাঁর বিদায়ের পর দলটির প্রাক্তন কোচ ডিক অ্যাডভোকাটের ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে।৭৮ বছর বয়সী অ্যাডভোকাটের অধীনেই নভেম্বরে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় কুরাসাও। তবে মেয়ের অসুস্থতার কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব ছাড়েন তিনি। এরপরই কোচ হিসেবে নিয়োগ করা হয় রুটেনকে।আগামী ১১ জুন আমেরিকা, মেক্সিকো ও কানাডায় শুরু হবে ২০২৬ বিশ্বকাপ।

    গ্রুপ ই’-তে থাকা কুরাসাও নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন হিউস্টনে জার্মানির বিপক্ষে। এরপর ২১ ও ২৬ জুন ইকুয়েডর এবং আইভরি কোস্টের মুখোমুখি হবে কুরাসাও ।