গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Sports সাত গোল হজম করেও গিনেস বুকে কুরাসাও

    সাত গোল হজম করেও গিনেস বুকে কুরাসাও

    0
    32
    ছবি সৌজন্যে : এক্স

    জার্মানির বিপক্ষে ৭-১ গোলের বড় ব্যবধানে হার দিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করেছে কুরাসাও। তবে মাঠের হতাশার মাঝেও ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে ক্যারিবীয় দ্বীপদেশটি।

    বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়া সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে তারা।গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, প্রায় ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যা নিয়ে কুরাসাও বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে, যা এ পর্যন্ত কোনো দেশের ক্ষেত্রে সর্বনিম্ন। এ উপলক্ষে কুরাসাও ফুটবল ফেডারেশনের সভাপতি গিলবার্ট মার্টিনার হাতে আনুষ্ঠানিক সনদও তুলে দেওয়া হয়েছে।কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে কুরাসাও। অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকাটের অধীনে দলটি ঐতিহাসিক এই সাফল্য অর্জন করে।এর আগে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ড ছিল আইসল্যান্ডের।

    প্রায় সাড়ে তিন লাখ মানুষের দেশটি ২০১৮ বিশ্বকাপে অংশ নিয়ে আলোড়ন তুলেছিল। কিন্তু মাত্র ৪৪৪ বর্গকিলোমিটারের ছোট্ট দ্বীপ কুরাসাও সেই রেকর্ড অনেক দূরে সরিয়ে দিয়েছে।