
বাংলাদেশে বুধবার থেকে শনিবার পর্যন্ত চার দিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।বলা হয়েছে ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় এটা কার্যকর হবে।
ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সিদ্ধান্ত জানিয়েছেন।এ ছাড়া কবে থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে সেটি শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত নেবেন।অন্যদিকে টেকনিক্যাল বিষয়গুলো বিবেচনায় নিয়ে আইসিটি প্রতিমন্ত্রী সিদ্ধান্ত নেবেন যে কবে থেকে পরিপূর্ণভাবে ইন্টারনেট চালু হবে। এর আগে বাংলাদেশের কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী, চার সচিব ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন,এই চার দিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোটা আন্দোলনে শিক্ষার্থীদের যে ডিমান্ড ছিল, তার সব মেনে নেওয়ার পরও সহিংসতা থামেনি। তাই বাধ্য হয়ে সরকার কারফিউ জারি করা হয়েছিল।
