হৃদরোগের ঝুঁকি কমাতে বেদানা

0
160
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

বেদানা দেখতে যেমন লাল টুকটুকে, স্বাদেও তেমনি দারুণ। তবে শুধু স্বাদে মন জয় নয়, এই ফল প্রতিদিন খেলে শরীরও থাকে নানা রোগ থেকে সুরক্ষিত।

তাই একে সুপারফুড বললেও ভুল হবে না। আধুনিক পুষ্টিবিদ্যার মতে, বেদানা শরীরের জন্য একাধিক দিক থেকে উপকারী। বেদানার রসে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিড্যান্ট ও পলিফেনল ,বিশেষত পিউনিক্যালাজিন রক্তনালিতে চর্বি জমতে দেয় না, যা হৃদরোগের অন্যতম কারণ। এতে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে এবং খারাপ কোলেস্টেরল কমে যায়। ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে।এদিকে শরীর প্রতিনিয়ত বিভিন্ন দূষণ ও অক্সিডেটিভ স্ট্রেসের মুখোমুখি হয়। এই ক্ষয় ঠেকাতে প্রয়োজন অ্যান্টিঅক্সিড্যান্ট। বেদানার রসে গ্রিন টি কিংবা রেড ওয়াইনের চেয়েও বেশি অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও বার্ধক্য রোধ করে।দীর্ঘস্থায়ী প্রদাহ শরীরে নানা জটিল রোগের,যেমন আর্থ্রাইটিস, ডায়াবেটিস সূত্রপাত করতে পারে। সে ক্ষেত্রে বেদানার রসে থাকা ফ্ল্যাভোনয়েড প্রদাহ কমাতে কার্যকর। বিশেষ করে যারা গাঁটের ব্যথায় কষ্ট পান, তাদের জন্য এই রস হতে পারে প্রাকৃতিক উপশম। অন্যদিকে,বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে স্মৃতিশক্তি। গবেষণায় দেখা গেছে, বেদানার রস নিয়মিত খেলে মস্তিষ্ক সুস্থ থাকে।

এমনকি অ্যালঝাইমার্সের মতো রোগের গতি মন্থর করতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এদিকে বেদানার রস ভেতর থেকে ত্বককে উজ্জ্বল করে। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্ট বলিরেখা কমায়, ব্রণ প্রতিরোধ করে এবং ত্বককে করে আরো স্বাস্থ্যকর।