
বর্তমানে ভারতের অর্থনীতি বিশ্বকে দিশা দেখায়। ‘সাস্টেইনড এন্ড স্ট্রেঙথইনিং ইকোনমিক গ্রোথ’ নামক পোস্ট বাজেট ওয়েবিনার থেকে ভিডিওবার্তায় এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পাশাপাশি তিনি আরও বলেছেন , আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলকে নতুন রূপ দেওয়া হচ্ছে, তখন দ্রুত অর্থনৈতিক অগ্রগতি উন্নত ভারতের একটি প্রধান ভিত্তি। আরও তৈরি করুন, আরও উৎপাদন করুন, আরও বেশি সংযোগ স্থাপন করুন এবং এখন প্রয়োজন আরও বেশি রপ্তানি করা।
গবেষণায় আরও বেশি বিনিয়োগ করা। বৈশ্বিক গুণমান নিশ্চিত করতে হবে। ভারতের এখন একটাই মন্ত্র, কোয়ালিটি , কোয়ালিটি, কোয়ালিটি। বর্তমানে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার সাথে সাথে, উন্নয়নের এই মহাসড়কটি ভারতের জন্য প্রস্তুত।







