
ইউটিউবে পছন্দের ভিডিও খুঁজে পাওয়া অনেক ইউজারের জন্যই কঠিন হয়ে দাঁড়িয়েছে।কারণ, অ্যালগরিদমনির্ভর রেকমেন্ডেশন বেশিরভাগ সময়েই লক্ষ্যভ্রষ্ট হয় এবং হোম ফিড ভরে ওঠে অনাকাঙ্ক্ষিত কনটেন্টে।
দীর্ঘদিনের এই অভিযোগ এবার গুরুত্বসহকারে নিয়েছে ইউটিউব। ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়াতে তারা পরীক্ষামূলকভাবে চালু করেছে নতুন ফিচার, ইওর কাস্টম ফিড।এই ফিচারের মাধ্যমে ইউজাররা নিজেদের আগ্রহ অনুযায়ী হোম ফিড সাজাতে পারবেন।ইউটিউব জানিয়েছে, অনেক ইউজার অভিযোগ করেছেন যে প্ল্যাটফর্ম মাঝে মাঝে তাদের দেখার ধরণ ভুলভাবে ব্যাখ্যা করে। যেমন, কয়েকটি শিশু বা ডিজনি ঘরানার ভিডিও দেখলেই ধরে নেওয়া হয় ইউজার নিয়মিত এ ধরনের কনটেন্টই দেখতে চান। ফলে হোম ফিড ভরে যায় সেই ভিডিওতে, যা বিরক্তিকর হয়ে ওঠে।বিশেষজ্ঞরা মনে করছেন, ফিচারটি জনপ্রিয় হলে ইউটিউব ব্যবহারের অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনতে পারে। এতদিন অনাকাঙ্ক্ষিত কনটেন্ট বন্ধ করতে আগ্রহ নেই বা,চ্যানেল সুপারিশ করবে না–এর মতো অপশন আলাদাভাবে ব্যবহার করতে হতো নতুন ফিচার সেই কাজ আরও সহজ করে দিতে পারে।
ইউটিউবের এ উদ্যোগের পাশাপাশি বিভিন্ন প্ল্যাটফর্মও পারসোনাল ফিডের দিকে ঝুঁকছে।মেটার থ্রেডস অ্যালগরিদম নিয়ন্ত্রণের ফিচার পরীক্ষা করছে আর সোশ্যাল মিডিয়া এক্স এমন একটি ব্যবস্থায় কাজ করছে যেখানে এআই চ্যাটবট,গ্রোক–কে ট্যাগ করলেই ফিড বদলে যাবে।








